গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃনতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ বালকদের ফুটবল ফাইনালে ত্রিশাল উপজেলাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে গফরগাঁও উপজেলা অনূর্ধ্ব-১৪ ফুটবল দল।মঙ্গলবার অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে একমাত্র গোলেই নিশ্চিত হয় গফরগাঁওয়ের জয়।টানটান উত্তেজনার ম্যাচে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলেছে।দ্বিতীয়ার্ধে গফরগাঁও দলের স্ট্রাইকারের দুর্দান্ত শট জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি।শেষ বাঁশি বাজতেই মাঠে নামে বিজয়ের আনন্দ।বেগুনি জার্সির কিশোররা ট্রফি হাতে ‘ভি’ চিহ্ন দেখিয়ে উদযাপন করে ঐতিহাসিক এই জয়।নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চেই বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা,কোচ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।গফরগাঁও অনূর্ধ্ব-১৪ দলের এই গৌরবময় অর্জনে উপজেলাজুড়ে বইছে আনন্দের জোয়ার।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিজয়ী দলের ছবি।ক্রীড়া সংগঠকরা বলছেন,এই কিশোররাই আগামী দিনের জাতীয় দলের তারকা।



