ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাপয়েন্ট কমেনি আর্জেন্টিনার, শীর্ষস্থান হারিয়েছে

পয়েন্ট কমেনি আর্জেন্টিনার, শীর্ষস্থান হারিয়েছে

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা শীর্ষস্থান হারিয়ে দুই নম্বরে নেমে গেছে।

তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে লিওনেল মেসির দল। আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। তবে শতভাগ জয়ের পরও ফিফার লাইভ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে আর্জেন্টিনা। 

আর্জেন্টিনার রেটিং পয়েন্টে কোনো পরিবর্তন আসেনি লিওনেল মেসিদের। জর্ডানের বিপক্ষে ২৮ জুনের ম্যাচ শেষে যে ১৯০৭.৪০ পয়েন্ট ছিল, এখনও সেটিই রয়েছে।

ফ্রান্সের পয়েন্ট বেড়ে যাওয়ায় শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমেছে আর্জেন্টিনা। ফিফার লাইভ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমেছে স্পেন। যদিও তাদের রেটিং পয়েন্ট ১৮৭৯.৫৮-ই রয়েছে।

ডি আর কঙ্গোর বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর ১০.৫০ পয়েন্ট যোগ হলেও চার নম্বর অবস্থান ধরে রেখেছে ইংল্যান্ড।

এদিকে পঞ্চম থেকে সপ্তম স্থানে যথাক্রমে ব্রাজিল, মরক্কো ও নেদারল্যান্ডসের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

অষ্টম স্থানে রয়েছে পর্তুগাল। আর চার ধাপ এগিয়ে শীর্ষ দশে প্রবেশ করেছে মেক্সিকো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular