ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবিশ্বকাপ শেষ ইকুয়েডের, পদত্যাগ করলেন কোচ

বিশ্বকাপ শেষ ইকুয়েডের, পদত্যাগ করলেন কোচ

ক্রীড়া ডেস্ক: ফিফা বিশ্বকাপের শেষ-৩২ এর ম্যাচে মেক্সিকোর কাছে পরাজয়ের পর আবেগঘন এক বিদায়বার্তায় ইকুয়েডরের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন সেবাস্তিয়ান বেকাসেসে।

বিদায়বেলায় তিনি জানান, দলটির দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় সরে দাঁড়াচ্ছেন।

জার্মানির বিরুদ্ধে এক নাটকীয় প্রত্যাবর্তন ম্যাচ জিতে নকআউট পর্বে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল ইকুয়েডর। তবে ম্যাচের শুরুতেই মেক্সিকোর আক্রমণাত্মক ফুটবল এবং তাদের শক্ত রক্ষণভাগের দেওয়াল ভাঙতে পারেনি ইকুয়েডর।

ম্যাচ শেষে বেকাসেসে বলেন, ‘বিশ্বকাপের সঙ্গেই আমাদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। আমার মনে হয় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম- ইকুয়েডরের ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দেওয়ার তা আমরা অর্জন করতে পারিনি। তাই আজ আমার বিদায় নেওয়ার পালা।’

কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমার কোনো অভিযোগ নেই, কেবল দেশের মানুষ আর খেলোয়াড়দের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা। মনের গভীর থেকে আমি সবার ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছি। ম্যাচ শেষে ছেলেরা আমাকে সুন্দর দুটি ঘণ্টা উপহার দিয়েছে, এটিই আমি চিরকাল মনে রাখব।’

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular