ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ-৩২ পর্বে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া পর্তুগাল ও ক্রোয়েশিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও বয়সে ছোট নরওয়ের অভিজ্ঞ রেফারি এসপেন এসকাস।
৩৮ বছর বয়সী এসকাস ২০১৭ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকাভুক্ত। এরই মধ্যে তিনি উয়েফার অন্যতম নির্ভরযোগ্য ম্যাচ অফিসিয়াল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ, উয়েফা নেশনস লিগ এবং ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বসহ ইউরোপের শীর্ষ পর্যায়ের অসংখ্য ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। চাপের মুহূর্তে শান্ত থেকে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার জন্য তিনি পরিচিত।
পরিসংখ্যান অনুযায়ী, সিনিয়র পর্যায়ে এখন পর্যন্ত ৪১৭টি ম্যাচ পরিচালনা করেছেন এসকাস। এ সময় তিনি ১,৩৫৩টি হলুদ কার্ড এবং ২৩টি সরাসরি লাল কার্ড দেখিয়েছেন। ম্যাচপ্রতি তার গড় কার্ড দেখানোর হার ৩.৩০।
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের অন্য অফিশিয়ালরা হলেন:
সহকারী রেফারি: ইয়ান এরিক এনগান (নরওয়ে)
সহকারী রেফারি: ইসাক বাশেভকিন (নরওয়ে)
চতুর্থ অফিসিয়াল: অ্যাবোঙ্গিল টম (দক্ষিণ আফ্রিকা)
রিজার্ভ সহকারী রেফারি: জাখেলে সিওয়েলা (দক্ষিণ আফ্রিকা)




