ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলারোনালদো-মদরিচের কান্না

রোনালদো-মদরিচের কান্না

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত উত্তেজনায় ঠাসা শেষ বত্রিশের ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল।

দুই মেরুতে দুই তারকা

ক্রিস্টিয়ানো রোনালদোর জয় হলো আর লুকা মদরিচের হলো বিদায়। কাঁদলেন দুজনই। মদরিচ কাঁদলেন বিশ্বকাপ থেকে বিদায়ের জন্য আর রোনালদো কাঁদলেন প্রয়াত দিয়োগো জোতার কথা স্মরণ করে।

দিয়েগো জোতার জার্সি পরেছেন রোনালদো।

প্রথমার্ধে পর্তুগাল ৬৭ শতাংশ বল দখলে রেখে একচেটিয়া আধিপত্য দেখালেও ক্রোয়েশিয়ার জমাট রক্ষণ ভাঙতে পারেনি।

প্রথমার্ধে ম্যাড়মেড়ে লড়াইয়ের পর দ্বিতীয়ার্ধে ৫৩তম মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করেন পেরিসিচ। 

বিদায়ের শঙ্কার মাঝে ৬৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা টানেন রোনালদো।

বাজে সময় যাচ্ছে, তবু রোনালদোর পাশেই আছেন পর্তুগালের কোচ রবের্তো মার্তিনেস।

এই স্কোরলাইন রেখে অতিরিক্ত সময়ের দিকে এগোতে থাকা ম্যাচে যোগ করা সময়ে তৈরি হলো চরম নাটকীয়তা। সেখানে গনসালো রামোসের বাজিমাতের পর ক্রোয়েশিয়ার আত্মঘাতী গোল পাওয়া ও ভিএআরে তা বাতিল হওয়া নিয়ে ছড়ালো উত্তাপ। শেষ পর্যন্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রামোসের জয়সূচক গোল লুকা মদ্রিচদের হৃদয় ভেঙে শেষ ষোলোতে পা রাখল রোনালদোর পর্তুগাল।

ম্যাচের সবচেয়ে বেশি উত্তাপ ছিল যোগ করা সময়ের ১৯ মিনিট।

 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular