ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিসংসদে বিরোধীদলের নোটিশ

সংসদে বিরোধীদলের নোটিশ

নিউজ ডেস্ক: নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অভাবে দেশের তৈরি পোশাক খাতের উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ কমে গেছে। এতে বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের রপ্তানি ও অর্থনীতি।

এ পরিস্থিতিতে পোশাকশিল্পের সংকট নিরসনে সংসদে সাধারণ আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দল। একই সঙ্গে এলপিজিসহ জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ৬৮ বিধিতে আলোচনার নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এসব নোটিশ দেওয়া হয়। পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনার নোটিশ দেন।

নোটিশে বলা হয়, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। এ শিল্পে সরাসরি কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিক। কিন্তু গ্যাসের নিম্নচাপ, বিদ্যুৎ ও ডিজেল সংকট এবং আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতির প্রভাবে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে।

পাশাপাশি শ্রমিক অসন্তোষও শিল্পের জন্য ঝুঁকি তৈরি করছে। এ সংকট মোকাবিলায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, শ্রমিক-মালিকের মধ্যে সমন্বয় এবং আগামী তিন বছরের জন্য টেকসই কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়।

অন্যদিকে, এলপিজি সিলিন্ডারসহ জ্বালানি পণ্যের দফায় দফায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিরোধী দলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল সংসদে জরুরি আলোচনার নোটিশ দেয়। এতে গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ ছাড়া মূল্য পুনর্নির্ধারণের অভিযোগ তুলে স্বচ্ছতা নিশ্চিত এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

এদিকে সম্পূরক প্রশ্নে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, গত ১৮ মাসে দেশে কর্মসংস্থান বাড়েনি, বরং বিদেশে কর্মসংস্থান ৩৫ শতাংশ কমেছে। বেসরকারি খাতে ঋণ বিতরণও গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বলে দাবি করেন তিনি।

দক্ষ জনশক্তি তৈরি এবং ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের দুর্নীতির অভিযোগে করা মামলার অগ্রগতি জানতে চান। জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৃথক প্রশ্ন করলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular