ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলা১৭ বছর বয়সেই বিশ্ব রেকর্ড: সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক অধিনায়ক ভুকুসিচ

১৭ বছর বয়সেই বিশ্ব রেকর্ড: সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক অধিনায়ক ভুকুসিচ

ভোটার হওয়ার বয়সও হয়নি, কিন্তু ইতিমধ্যেই গড়েছেন এক অনন্য বিশ্ব রেকর্ড। ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচ এখন আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক।

বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) সাইপ্রাসের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ক্রোয়েশিয়ার নেতৃত্ব দেন ভুকুসিচ। ম্যাচের দিন তার বয়স ছিল মাত্র ১৭ বছর ৩১১ দিন, যা তাকে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে রেকর্ডবুকে স্থান করে দিয়েছে।

তবে নেতৃত্বের অভিষেকটা সুখকর ছিল না তার জন্য। একই দিনে অনুষ্ঠিত দুটি ম্যাচেই সাইপ্রাসের কাছে হেরে গেছে ক্রোয়েশিয়া।

এর আগে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের রেকর্ড ছিল ফ্রান্সের নোমান আমজাদের দখলে। তিনি ২০২২ সালে ১৮ বছর ২৪ দিন বয়সে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছিলেন।

ভুকুসিচ, আমজাদসহ সর্বকনিষ্ঠ চার আন্তর্জাতিক অধিনায়কই এসেছেন আইসিসির সহযোগী সদস্য দেশ থেকে। ২০১৯ সালের পর আইসিসি সহযোগী সদস্য দেশগুলোর ম্যাচকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদা দেওয়ায় এই রকম রেকর্ড এখন প্রায় নিয়মিতই তৈরি হচ্ছে।

টি-টোয়েন্টি নয়, ওয়ানডে ও টেস্টে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার রেকর্ডটি রয়েছে আফগানিস্তানের রশিদ খানের দখলে। তিনি ১৯ বছর ১৬৫ দিন বয়সে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানদের ওয়ানডে দলকে নেতৃত্ব দেন। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে রশিদ পঞ্চম সর্বকনিষ্ঠ অধিনায়ক। টেস্টে তাঁর অধিনায়কত্বের অভিষেক হয় ২০ বছর ৩৫০ দিন বয়সে, বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে ২০১৯ সালে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular