ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধইসরায়েলি বর্বর হামলায় গাজায় একদিনে আরও ৭২ জন নিহত

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় একদিনে আরও ৭২ জন নিহত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসরায়েলি বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ৭২ জন নিহত ও ৩৫৬ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যা শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৬৪ হাজার ৭১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও এক লাখ ৬৩ হাজার ৮৫৯ জন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য পেতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ৯ জন ফিলিস্তিনি নিহত ও ৮৭ জনেরও বেশি আহত হয়েছেন। ২৭ মে থেকে সাহায্য চাইতে গিয়ে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে দুই হাজার ৪৬৫ জনে। এছাড়া আহত হয়েছেন আরও ১৭ হাজার ৯৪৮ জনেরও বেশি ফিলিস্তিনি।

গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে এক শিশুসহ আরও সাতজন ফিলিস্তিনি মারা গেছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষ-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা ৪১১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৪২ জন শিশু।

জাতিসংঘ-সমর্থিত ক্ষুধা পর্যবেক্ষণ ব্যবস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) গত মাসে গাজাকে দুর্ভিক্ষ অঞ্চল ঘোষণা করার পর ১৩৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৭ জন শিশু। গত ২ মার্চ থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সমস্ত সীমান্ত ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ায় এই অঞ্চলের ২৪ লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে।

ঢাকা নিউজ/এস

 

 

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular