ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষইসলামপুরে বিদেশি মদ সহ দুই যুবক আটক

ইসলামপুরে বিদেশি মদ সহ দুই যুবক আটক

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুর ইসলামপুরে ২০ বোতল বিদেশি মদসহ ২ যুবক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

জানাগেছে,বুধবার রাতে ইসলামপুর পৌর শহরের মার্কাজ মসজিদ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামের নহল উদ্দিনের ছেলে আকাশ (১৯) ও একই গ্রামের মনু মিয়ার ছেলে সজিব(১৯)।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় বৃহস্পতিবার (২৯ মে) আদালতে পাঠানো হয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular