ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষএকজনের মরদেহ পড়ে ছিল বাথরুমে, ৩ জনের সিঁড়িতে

একজনের মরদেহ পড়ে ছিল বাথরুমে, ৩ জনের সিঁড়িতে

নিউজ ডেস্ক : ঢাকার শাহজাদপুরে আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শাহজাদপুরের ভাটার থানার সৌদিয়া হোটেল থেকে সোমবার (৩ মার্চ) দুপুরের দিকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ওই চারজনের পরিচয় এখনো মেলেনি এবং তারা সবাই পুরুষ বলে জানা গেছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে এ তথ্য জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে শাহজাদপুরে ভাটারা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ছয়তলা হোটেলটির দ্বিতীয় তলায় আগুন লেগেছিল।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই আবাসিক হোটেল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, নিহত চারজনের মরদেহ ছয়তলা থেকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের মরদেহ বাথরুমের ভেতরে, তিনজনের মরদেহ সিঁড়ির গোড়া থেকে উদ্ধার হয়। এ সময় সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular