ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান

নিউজ ডেস্ক : গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর এক স্বৈরশাসক জেঁকে বসেছিল, পরে তাকে জনগণ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। পরবর্তীতে আবার স্বৈরাচার এসেছে, জনগণ আন্দোলন করেছে, বিতাড়িত করেছে। বিগত ১৫ বছরেও আরেক স্বৈরাচার ক্ষমতায় ছিল, সেটিকেও জনগণ পতন ঘটিয়েছে।”

তিনি সতর্ক করে বলেন, “আজ যদি গণতন্ত্রের পক্ষে থাকা সব শক্তি ঐক্যবদ্ধ না হয়, তাহলে গুপ্ত স্বৈরাচারের আবারও আবির্ভাব ঘটতে পারে। তাই দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। ঐক্য, দেশ ও পুনর্গঠন—এটিই মূল প্রতিপাদ্য হওয়া উচিত।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপি নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে, অবশেষে স্বৈরাচারের পতন ঘটেছে। এখন দেশকে পুনর্গঠন করার সময় এসেছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে যেতে হবে। ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে কিভাবে দেশকে নতুনভাবে গঠন করা যায়।”

গত ১৬ বছরকে তিনি ‘ডাকাত শাসনের সময়’ হিসেবে অভিহিত করে বলেন, “এখন সেই ক্ষতিগ্রস্ত দেশকে পুনর্গঠন করতে হবে, জনগণকেই তার নেতৃত্ব দিতে হবে।”

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular