আজ ২৮ মে (বুধবার) রাজধানী ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আন্ত:পিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৫ এ সমগ্র বাংলাদেশে নৃত্যে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে দীক্ষিত ওড়িশী নৃত্যশিল্পী,সংগঠক,ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম এর সম্মানিত পরিচালক প্রমা অবন্তী’র শিষ্যা জয়িতা দত্ত।
জয়িতা দত্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।তিনি বাংলাদেশের একমাত্র বৃহৎ ওড়িশী নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম এর সাথে দীর্ঘ ১৭ বছর ধরে যুক্ত।
একেবারে ছোটবেলা থেকে প্রমা অবন্তী’র কাছে থেকে নৃত্যে তালিম নেওয়া শুরু।পরবর্তীতে তিনি একই প্রতিষ্ঠানে সহযোগী শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন।
জয়িতা দত্ত এ পর্যন্ত ৩০টি জাতীয় ও ৫ টিরও বেশি আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশগ্রহণ করেছেন কৃতিত্ব ও সফলতার সাথে এবং ওড়িশী নৃত্যের ওপর ২০টিরও বেশি কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
ওটিডিএমসির অন্যতম দুটি জ্যেষ্ঠ নৃত্য বিভাগ “হাসি-খুশি” এবং “শাপলা ও সূর্যমুখী” এর শিক্ষার্থীদের নিষ্ঠা ও প্রশংসার সহিত নৃত্যে শিক্ষা প্রদান করে অনন্য মাত্রায় নিয়ে গেছেন তিনি



