ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকরিমগঞ্জে প্রসূতি মা জন্ম দিলেন তিন সন্তান

করিমগঞ্জে প্রসূতি মা জন্ম দিলেন তিন সন্তান

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নেকলেস বেগম (১৯) নামে এক গর্ভবতী নারী তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী একে একে তিন কন্যা সন্তান প্রসব করেন।

এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ওই নারী। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার গোপদিঘী গ্রামের বাসিন্দা আলী হোসেনের স্ত্রী নেকলেস বেগম (১৯)। তার স্বামী আলী হোসেন একজন কৃষক।

করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন গর্ভবতী নারী নেকলেস বেগম (১৯)। তিনি নিজে জানতেন না, তার গর্ভে তিনটি শিশু রয়েছে। কারণ তিনি কোনো ডাক্তারি পরীক্ষা বা
আল্ট্রাসাউন্ড করাননি। বিয়ের পর এটাই তার প্রথম সন্তান প্রসব। তিন কন্যা সন্তানের নিরাপদ প্রসবের বিষয়টি তত্ত্বাবধান করেন স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স (ইনচার্জ) মৌসুমী বেগম ও মিডওয়াইফ সাবিহা সুলতানা রিংকি। মা ও সন্তানরা সবাই বর্তমানে
সুস্থ এবং নিরাপদ রয়েছে। দুপুরের দিকে সন্তানদের নিয়ে বাড়ি ফিরে গেছেন নেকলেস বেগম। করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি জানান, এই ধরনের নিরাপদ প্রসব আমাদের স্বাস্থ্যসেবার সফলতা। নবজাতক ও মায়েদের সুস্থতা আমাদের অগ্রাধিকার। আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে প্রত্যেক মায়ের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular