ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জে গণপিটুনির শিকার ৫ জন

কিশোরগঞ্জে গণপিটুনির শিকার ৫ জন

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির পর স্থানীয় লোকজন ঘেরাও করে পাঁচ ডাকাতকে ধরে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দিনগত রাত ২টার দিকে জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সাদুল্লারচর এলাকায় আবুল হাশেম মাস্টারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। আটক ডাকাতরা হলেন-জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকার হাবিবুর রহমানের ছেলে সেলিম, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামের খালেক মিয়ার ছেলে মোহাম্মদ আবদুল, নরসিংদী
জেলার শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের দীন ইসলামের ছেলে আল আমিন, একই জেলার মনোহরদী উপজেলার বালাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আসলাম ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বারোইগাতি গ্রামের করিম মিয়ার ছেলে আব্দুল জলিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ আগস্ট) দিনগত রাত ২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সাদুল্লারচর এলাকায় আবুল হাশেম মাস্টারের বাড়িতে ৮-১০ জনের ডাকাত দল প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে বাসার সবাইকে জিম্মি করে। ডাকাতেরা প্রথমেই গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এরপর পরিবারের সদস্যদের অস্ত্র ঠেকিয়ে আরও দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ একটি মোবাইলফোন (অ্যান্ড্রয়েড) লুট করে নেয়। ডাকাতের দল বাসা থেকে বেরিয়ে গেলে বাড়ির মালিক হাশেম মাস্টারের ছেলে মিজানুর রহমানের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসতে থাকে। এই সময় ডাকাতের দল দুই ভাগে বিভক্ত হয়ে পালাতে চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন পাঁচজন ডাকাতকে ধরে ফেলেন এবং গণপিটুনি দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে চিকিৎসার জন্য আহত ডাকাতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular