ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedকিশোরগঞ্জে বিএনপির বিশাল বিজয় র‌্যালি

কিশোরগঞ্জে বিএনপির বিশাল বিজয় র‌্যালি

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিশাল বিজয় র‌্যালি করেছে জেলা বিএনপি। বুধবার (৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রথখলা এলাকায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। আলোচনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ- সভাপতি রুহুল হোসাইন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ আরো অনেকেই।

র‌্যালি ও আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো দলীয় নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular