ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিককেনিয়ার নাইরোবিরতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

কেনিয়ার নাইরোবিরতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে একটি আবাসিক এলাকায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

 কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটের দিকে উইলসন থেকে উড্ডয়নের পর সোমালিল্যান্ডে যাওয়ার পথে দুপুর তিনটার দিকে কাইম্বুর কাছে এটি বিধ্বস্ত হয়।

কাইম্বু কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা বলেন, আমরা পাইলটসহ চারজনকে হারিয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থল থেকে সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকদের তোলা ছবিতে দেখা গেছে, উৎসুক জনতা জড়ো হয়েছে। এছাড়া কেনিয়া রেড ক্রস ও প্রথম সাড়া প্রদানকারী দলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দা এএফপিকে বলেন, ‘বিমানটি আকাশেই আগুন ধরে যায়, এরপর সেটি ছোট আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular