ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে ট্রেনে উঠতে গিয়ে পা হারাল যুবক

গফরগাঁওয়ে ট্রেনে উঠতে গিয়ে পা হারাল যুবক

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
গফরগাঁও রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে
গিয়ে মাছুম বিল্লাহ(২৮) নামের এক যাত্রীর বাম পা হাটু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুত্রুবার বেলা ১২টার দিকে গফরগাঁও রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত মাছুম বিল্লাহকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ট্রেন যাত্রী হালুযাঘাট উপজেলার কাউচিয়া এলাকার মো. ওয়ালী উল্লাাহর ছেলে বলে জানা যায়।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচাজ এসআই গোলাম কিবরিয়া জানান,শুক্রবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আাসা ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনে চলন্ত অবস্থায় উঠতে গিয়ে কোচের পাদানি থেকে ফসকে গিয়ে প্লাটফর্মে পা আটকে বিচ্ছিন্ন হয়ে গুরুত্ব আহত হন যাত্রী মাছুম বিল্লাহ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শারমিন আক্তার পপি বলেন, ‘ট্রেনে কাটা পড়ে বাম পা হাটু থেকে বিচ্ছিন্ন হওয়া ব্যক্তিকে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা এখানে  নিয়ে আসেন। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় প্রথামিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular