ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে ডা. রানা: ফ্যাসিস্টরা আবারো প্রকাশ্যে আসতে চাইছে

গফরগাঁওয়ে ডা. রানা: ফ্যাসিস্টরা আবারো প্রকাশ্যে আসতে চাইছে

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: দেশে একটি অবাধ,সুষ্ঠু নির্বাচনের জন্য এ দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর অপেক্ষায় ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐকান্তিক প্রচেস্টায় ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে সমর্থ হয়েছি। এদেশে এই ফ্যাসিস্টরাই বিভিন্ন রুপে, বিভিন্ন বর্ণে, ভিন্ন পোষাকে আবারো প্রকাশ্যে আসতে চাইছে। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার হাসিনা ও তার দোসর জুলুমবাজরা ভারতে পালিয়ে গেলেও অনেক ফ্যাসিস্ট এখনো গফরগাঁওয়ের মাটিতে অবস্থান করছে। আমাদের উপর অমানুষিক নির্যাতনের পরেও তারেক রহমানের নির্দেশে আপনাদের সহায় সম্পদ থেকে শুরু করে সবকিছু আমরা দেখভাল করেছি। তারপরেও গফরগাঁওয়ে আপনাদের নেতার কথায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে আমরা কঠোরভাবে মোকাবেলা করব। ফ্যাসিস্টরা পিআর পদ্ধতির মাধ্যমে দেশে আবার ফিরে আসতে চাইছে। আমাদের সাফ কথা পিআর পদ্ধতিতে নেতা নির্বাচনে আমরা যাবনা। গত শুক্রবার রাতে গফরগাঁও উপজেলার মশাখালী রেলস্টেশন চত্বরে আয়োজিত গণসংযোগ ও আলোচনা সভায় ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা এসব কথা বলেন। গণসংযোগ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ শেখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোশারফ হোসেন, বছির উদ্দিন, পৌর বিএনপির সাবেক দফরতর সম্পাদক আজহারুল হক,রিপন মাষ্টার, ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আব্দুল আজিজ সাদেক, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজ আহমেদ,পাগলা থানা ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular