ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধগফরগাঁওয়ে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

গফরগাঁওয়ে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে নাইম মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরে পুলিশ ৯৯৯ এ কল পেয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। 

সোমবার(১৬ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। 

নিহত নাইম মিয়া উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের দাওয়া দাইর গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে ও গাজীপুর ভাওয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯ টার দিকে দাওয়া দাইর দাখিল মাদ্রাসা মাঠে বসে নাইম মিয়া মোবাইলে কথা বলছিল। এসময় পূর্ব শত্রুরতার জেরে তাঁকে সন্ত্রাসীরা ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে  এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে স্বজনরা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পরিস্থিতির অবনতি হলে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাই সোহেল মিয়া বলেন, পূর্ব বিরোধের জের ধরে একটি পক্ষ আমার ভাইয়ের উপর হামলা চালায়। ।আমি ভাই হত্যার বিচার চাই।

পাগলা থানার ওসি ফেরদৌস আহমেদ বলেন, নিহতের বিরুদ্ধে থানায় ৬ টি মামলা রয়েছে। এসব নিয়ে বিবাদীদের সাথে পূর্ব শত্রুতা ছিলো। এব্যাপারে প্রয়োজনীয়  আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular