ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গফরগাঁওয়ে শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গফরগাঁও( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে বিদেশে পড়াশোনা বিষয়ক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে গফরগাঁও সরকারি কলেজ হল রুমে অধ্যক্ষ প্রফেসর আবু ইউসুফ মো. শহিদুল্লাহর সভাপতিত্বে এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম আব্দুল্লাহ-আল-মামুন। সেমিনারে বক্তব্য রাখেন রয়েল প্যাসিফিক এডুকেশনের পরিচালক পাভেল সরকার, গফরগাঁও পূবালী ব্যাংকের ব্যবস্থাপক আসাদুজ্জামান,অনুষ্ঠান সঞ্চালনা করেন এডো ভয়েজ এর কর্ণধার মোহাম্মদ আপেল মাহমুদ।

এডো ভয়েজ ও রয়েল প্যাসিফিক এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে মিডিয়া পার্টনার পূবালীব্যাংক গফরগাঁও শাখা ও জাতীয় দৈনিক খোলাকলম প্রতিদিন।

শিক্ষা বিষয়ক সেমিনারে অস্ট্রেলিয়া,দক্ষিণ কুরিয়া,যুক্তরাজ্য(UK)ও ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনার জন্য সঠিক দিক নির্দেশনা,ভর্তি ও স্কলারশিপ সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়। এছাড়াও ভিসা প্রসেস ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এডো ভয়েজ এর কর্ণধার মোহাম্মদ আপেল মাহমুদ জানান, গফরগাঁওয়ে এই প্রথম শিক্ষার্থীদের নিয়ে বিদেশে পড়াশোনা বিষয়ক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করা হবে। 

প্রধান অতিথির বক্তব্যে এন.এম আবদুল্লাহ-আল- মামুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়ার চলমান ব্যবস্থা,শুধু খাতায় মুখস্থ লিখায় লেখাপড়া নয়,সার্বিক জ্ঞান অর্জন করতে হবে। নিজেকে কমফোর্ট জোন থেকে বের করে বাহিরের চ্যালেঞ্জ নিতে হবে।উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে হবে, তবেই সু নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular