ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিগোপালগঞ্জ নিয়ে সরকারের বক্তব্য হতাশাব্যঞ্জক : জামায়াত আমির

গোপালগঞ্জ নিয়ে সরকারের বক্তব্য হতাশাব্যঞ্জক : জামায়াত আমির

নিউজ ডেস্ক : গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবের প্রতি ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশের কোনো কোনো জায়গায় যা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের। এসব ঘটনার বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য হতাশাব্যঞ্জক। অনতিবিলম্বে সরকারকে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এ দেশে হবে না।

সোমবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে এসব কথা বলেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় নির্বাহী পরিষদের সদস্যসহ কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। পাশাপাশি আমাদের সংগঠনও বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর জন্য আমাদের কাজ করে যেতে হবে।

জামায়াত আমির বলেন, জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর অধিক শহীদ এবং হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। বরাবরই বলছি, সংসদে আমাদের অবস্থান হবে দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সবসময় ভূমিকা রাখব। কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নে আমাদের যে দাবি, তাতে আমাদের অনড় অবস্থান অটুট থাকবে, ইনশাআল্লাহ।

বিরোধীদলীয় নেতা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়। স্পষ্ট কথা, জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় ইতোমধ্যে সংসেদ নোটিশ দিয়েছি। যদি নোটিশের বিষয়গুলোয় সংসদে জবাব না পাই, তবে জনগণের আদালতে আমাদের কথা বলতে হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular