ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষজামালপুরে কৃষকলীগ ও মহিলালীগসহ তিন নেতা গ্রেফতার

জামালপুরে কৃষকলীগ ও মহিলালীগসহ তিন নেতা গ্রেফতার

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরে কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। পৃথক অভিযানে বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। গ্রেফতারকৃতরা হলেন- জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুন্নাহার কানন ও মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) নাজমুস সাকিব জানান, মঙ্গলবার (২৭ মে) ভোররাতে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার সোলাকুড়ি এলাকার এক ভাড়া বাসা থেকে জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহকে গ্রেফতার করা হয়। এদিকে, দুপুরে জামালপুর শহরের মনিরাজপুর এলাকায় জামালপুর মেডিকেল কলেজের সামনে থেকে জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুন্নাহান কাননকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এছাড়াও তিনি মেলান্দহ উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি। অপরদিকে, পৃথক আরেক অভিযানে মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি নাজমুস সাকিব আরও বলেন, গ্রেফতারকৃতদের নামে নাশকতার মামলা রয়েছে। থানা পুলিশের মাধ্যমে তিনজনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular