ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতজামালপুরে শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ, মীমাংসার দাবি কর্তৃপক্ষের

জামালপুরে শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ, মীমাংসার দাবি কর্তৃপক্ষের

জামালপুর প্রতিনিধি | সৈয়দ নুরুল্লাহেল সাদেক : জামালপুরে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মাহাদি নামের এক শিক্ষকের বিরুদ্ধে। গত ১০ আগস্ট বিদ্যালয়ের ভেতরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীর অভিভাবক যথাযথ বিচার দাবি করেছেন।

​ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগ, কোনো অন্যায় না করা সত্ত্বেও ওই শিক্ষক তাঁর ছেলেকে মারধর করেছেন। তিনি বলেন, “আমার ছেলেকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।”

​এ বিষয়ে জানতে চাইলে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, শিক্ষার্থীকে শিক্ষক পেটানোর বিষয়টি তিনি শুনেছেন। তবে বিষয়টি নিয়ে পরে আলোচনা করা হয়েছে এবং এটি মীমাংসা হয়ে গেছে বলে তিনি দাবি করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular