ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষঝিনাইগাতীতে গ্রাম আদালত সক্রিয় করতে ইউপি সদস্যদের প্রশিক্ষণ

ঝিনাইগাতীতে গ্রাম আদালত সক্রিয় করতে ইউপি সদস্যদের প্রশিক্ষণ

শেরপুর প্রতিনিধি: গ্রাম আদালতকে সক্রিয় করতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের সদস্যদের দেওয়া হচ্ছে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ। বুধবার (২৮ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী হবে আগামীকাল বৃহস্পতিবার।
এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী। সার্বিক ব্যবস্থাপনায় আছেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. পলাশ আহাম্মেদ।
প্রশিক্ষণে গ্রাম আদালত গঠন, আদালতের এখতিয়ার, বিচারযোগ্য মামলা, সমন জারি, শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত কার্যকরণ, ক্ষতিপূরণ ও জরিমান, কতিপয় মামলা স্থানান্তর, অন্তর্ভূক্তিমূলক গ্রাম আদালত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular