ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাদ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করলেন ফাহাদ

দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করলেন ফাহাদ

নিউজ ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলের বুকে দেশের দাবার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় লিখলেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। ফুবি একাডেমি নর্ম দাবা প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি নিজের ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জন করেছেন। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৯টি খেলার মধ্যে সাত পয়েন্ট সংগ্রহ করে তিনি জিএম নর্মের সব শর্ত পূর পূরণ করেন। 

এই অসাধারণ কৃতিত্বের পাশাপাশি ফাহাদ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করেছেন। ২০২৪ সালের মার্চ মাসে ভিয়েতনামে অনুষ্ঠিত হ্যানয় গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতা থেকে তিনি তার প্রথম গ্র্যান্ডমাস্টার নর্মটি অর্জন করেছিলেন। দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে একটি গ্র্যান্ডমাস্টার নর্মের জন্য দেশ-বিদেশে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন এই তরুণ। 

এর আগে তুরস্কে অনুষ্ঠিত গত টুর্নামেন্টের শেষ রাউন্ডে এসে আকস্মিকভাবে হেরে নর্ম হাতছাড়া করেছিলেন তিনি। এবার আর সেই ভুলের পুনরাবৃত্তি ঘটাননি। শেষ রাউন্ডে মাথা ঠান্ডা রেখে নর্ম নিশ্চিত করতে পেরেছেন। এই সফল মিশন শেষ করে আজই দেশের উদ্দেশ্যে বিমান ধরবেন ফাহাদ।-

ফাহাদের এই চ্যাম্পিয়ন হওয়ার পথটি ছিল অত্যন্ত রোমাঞ্চকর এবং সুপরিকল্পিত। টুর্নামেন্টের অষ্টম রাউন্ডের মহাগুরুত্বপূর্ণ খেলায় ২৪২৪ রেটিংধারী ফাহাদ রহমান মুখোমুখি হয়েছিলেন ইরানের শক্তিশালী আন্তর্জাতিক মাস্টার পোউর আগা বালা আমিররেজার। ২৪৫৩ রেটিং পয়েন্ট নিয়ে খেলতে নামা আমিররেজাকে বুদ্ধির লড়াইয়ে অনবদ্যভাবে পরাজিত করেন ফাহাদ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular