ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনবীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

নবীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জের নবীগঞ্জ মজলিশপুর বিবিয়ানা পাওয়ার প্লান্টের কাছে ড্রাম ট্রাকের চাপায় রাস্তায় প্রান ঝড়লো দুই যুবকের। বুধবার (২১ মে) রাত ১১ টায় এ দূর্ঘনা ঘটে।

নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া গ্রামের মজু মিয়ার ছেলে মঈনুল ইসলাম ইমন (২১) ও নিয়ামতপুর গ্রামের ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২০।

স্থানীয় সূত্রে জানা যায়, বিবিয়ানা পাওয়ার প্লান্টের একটি ড্রাম ট্রাক মোটর সাইকলটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে প্লান্টের ভিতর ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সেও মারা যায়।

এসময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ঢাকা সিলেট মহা সড়কে প্রায় ১ ঘন্টা যানচলাচল বন্ধ করে রাখেন।

পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular