ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিনির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই: জোনায়েদ সাকি

নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই: জোনায়েদ সাকি

নিউজ ডেস্ক : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি মন্তব্য করেছেন, নির্বাচনের জন্য সংস্কার দরকার, তবে নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীতে গণসংহতি আন্দোলন আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের স্বপ্ন যেন বেহাত হয়ে না যায়, এ জন্য রাজনৈতিক শক্তিগুলোকে সক্রিয় হতে হবে। ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহিমূলক ক্ষমতার ব্যবস্থা করতে হবে। বাহাত্তরের সংবিধান দিয়ে সেই ক্ষমতার বন্দোবস্ত সম্ভব নয়।

তিনি বলেন, নির্বাচনের জন্য সংস্কার দরকার, কিন্তু সব সংস্কার নির্বাচনের আগেই প্রয়োজন নেই। দেশের জন্য কী কী সংস্কার দরকার, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারকে আলোচনা করতে হবে।

গণসংহতি আন্দোলনের এ সমন্বয়ক বলেন, দেশে বিভাজনের রাজনীতি উপড়ে ফেলে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দেশের মানুষের অধিকার আদায়ে বাংলাদেশের সর্বত্র গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular