ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারীতে মানবিক সহায়তায় প্রদান

নীলফামারীতে মানবিক সহায়তায় প্রদান

নীলআমারী প্রতিনিধি : নীলফামারী জেলা পরিষদ নবনির্মিত হলরুমের উদ্বোধন এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দকৃত অর্থে ও মানবিক সহায়তায় মোট ১৪জন প্রকৃত উপকারভোগীদের নিকট সেলাইমেশিন, টিউবওয়েল ও চেক বিতরণ করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, এনডিসি।

বুধবার (২৮ মে) দুপুরে ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. সাইদুল ইসলাম, স্থানীয় সরকার, নীলফামারী।

এর আগে নীলফামারী পৌরসভা পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি। এসময় পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম তাকে লাল গালিচা সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

তিনি বলেন সেবা পেতে এসে কোন সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়। পাশাপাশি সরকারি অনুদান বিতরণে অনিয়ম থাকবে না। যারা পাওয়ার যোগ্য তাদের কাছেই তা পৌঁছে দিতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular