ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু রমনীদের সিঁদুর উৎসব

ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু রমনীদের সিঁদুর উৎসব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ উৎসব মুখর পরিবেশে বাংলা পঞ্জিকা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় পহেলা বৈশাখ উদযাপন করছে সনাতন ধর্মবলম্বীরা।
মঙ্গলবার নতুন বর্ষবরন পহেলা বৈশাখ উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় সনাতন হিন্দু সম্প্রদায়ের রমনীরা শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দমীয় কালীবাড়িতে সমবেত হয়। এ সময় তারা মন্দিরে ধূপ-দ্বীপ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রার্থনার পাশাপাশি স্বামী সংসারে সুখ শান্তি কামনায় সিঁদুর খেলা উৎসবে মেতে উঠেন।
মন্দিরে সিদুর খেলায় অংশ নেয়া দীপা পাল জানান, বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ আমাদের পহেলা বৈশাখ। প্রতি বছর আমরা পহেলা বৈশাখে সিঁদুর খেলায় অংশ গ্রহন করি। আমরা সিদুর খেলা উৎসবের মাধ্যমে নিজের পরিবারের পাশাপাশি স্বামী সংসারে যেনো ভালো থাকি সেই কামনা করে থাকি।
গোপা, শিপ্রা, মুন জানান, আমরা কেবল স্বামী সংসারে জন্য নয়, আমরা আজকের দিনে সকলের মঙ্গল কামনা করে থাকি।
শহরের আনন্দময়ী কালী বাড়ীর পুরোহিত গোবিন্দ চক্রবর্তী জানান, পহেলা বৈশাখে সনাতন হিন্দু সম্প্রদায়ের রমণীরা স্বামী সংসারে সুখে থাকার জন্যে একে অপরকে সিঁদুর পরিয়ে মঙ্গল কামনা করে থাকেন। এটি একটি ধর্মীয় রেওয়াজ। তারা প্রার্থনা করেন, কেবল নিজের স্বামীই নয় প্রতিবেশি আত্বীয় স্বজনসহ সকলের পরিবার যেনো ভালো থাকে।
তিনি জানান, পহেলা বৈশাখকে কেন্দ্র করে শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দময়ী কালীবাড়িতে আজ থেকে সপ্তাহ ব্যাপী বার্ষিক উৎসব চলবে। এই উৎসবে দলমত নির্বিশেষে সকলেই অংশ গ্রহন করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular