ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর স্মরণে শোক সভা

ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর স্মরণে শোক সভা

গণফোরাম আয়োজিত ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ আগস্ট ২০২৫ শনিবার বিকেল ৩ টায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য ও গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর স্মরণে গণফোরাম ময়মনসিংহ জেলা ও মহানগর আয়োজিত শোক সভা ময়মনসিংহের ঐতিহাসিক মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণফোরাম এর উপদেষ্টা সিনিয়র আইনজীবী এ এইচ এম খালেকুজ্জামান এডভোকেট।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণফোরাম এর সভাপতি পরিষদ সদস্য এডভোকেট সেলিম আকবর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণফোরাম সভাপতি পরিষদ সদস্য মোঃ আবুল হাসনাত,গণফোরাম এর কোষাধ্যক্ষ শাহ নুরুজ্জামান ও গণফোরাম এর যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম।বক্তব্য রাখেন গণফোরাম এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিনিয়র আইনজীবী একেএম রায়হান উদ্দিন এডভোকেট।

এছাড়াও বক্তব্য রাখেন গণফোরাম এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনা করেন শোক সভা উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ মনজুরুল হক মন্জু ও যুগ্ম আহ্বায়ক মোঃ নোমানুর রশিদ নোমান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular