ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষমাদ্রাসায় বিদ্যুৎতের লাইন দিতে গিয়ে যুবকের মৃত্যু

মাদ্রাসায় বিদ্যুৎতের লাইন দিতে গিয়ে যুবকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদ্রাসায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তালহা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ জানুয়ারী) দুপুরে উপজেলার বিছনদই এলাকার ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আবু তালহা ওই এলাকার ফজলুল হকের ছেলে।

জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির পাশ্ববর্তী এক মাদ্রাসায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন আবু তালহা। পরে স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular