বিজয় কর রতন , কিশোরগঞ্জ প্রতিনিধি: মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন শাখা পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) এর আয়োজনে বৃহস্পতিবার পল্লী বিকাশ কেন্দ্রে জুলাই ২০২৪ এর স্বপ্ন বাস্তবায়ন তারন্যের ভূমিকা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় সমৃদ্ধি কর্মসূচি – কিশোর -কিশোরী ও যুব সদস্য বৃন্দ। পল্লী কর্মী সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে -বিপক্ষে ৬ জন শিক্ষার্থী অংশ নেয়।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে, সাংবাদিক বিজয় কর রতন,চমুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদ মিয়া, উপজেলা যুব উন্নয়নে সহকারী কর্মকর্তা নির্মল দেবনাথ। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেয় বোরহান উদ্দিন ঠাকুর শরীফ ( সভাপতি প্রবীণ সংগঠন ঘাগড়া) মোহাম্মদ আসাদ মিয়া চমুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাংবাদিক বিজয় কর রতন,বাবু নির্মল দেবনাথ (সহকারী কর্মকর্তা যুব উন্নয়ন কার্যালয়), মোজাম্মেল হক ( উপজেলা সমন্বয়কারী ঢাকা আহসানিয়া মিশন), বিনয় ভূষন সরকার, সহকারী সমন্বয়ক (পিবিকে), মোঃ মনিরুজ্জামান উপজেলা সমন্বয়কারী ( পিবিকে)
ডাঃ আফজাল হোসেন ( পিবিকে ), অনুষ্ঠানে পক্ষে বিপক্ষে যুক্তি তর্কের মধ্যে প্রথম স্থান অধিকার করেন বিপক্ষ দল এ দলে অংশ নেয় পরশমণি, বর্ষা আক্তার, জাকির হোসেন, অন্যদিকে দ্বিতীয় স্থান অর্জন করেন পক্ষ দল লাকি মালাকার, শাহিনুর আক্তার, মাফিয়া আক্তার, বিচারকগণ প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া ও পল্লী বিকাশ কেন্দ্রের পক্ষ বিচারক মন্ডলীকে সম্মাননা প্রদান করা হয়।



