ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলাকসামে প্লাষ্টিক কারখানায় আগুন, ক্ষয়ক্ষতি কোটি টাকা

লাকসামে প্লাষ্টিক কারখানায় আগুন, ক্ষয়ক্ষতি কোটি টাকা

মশিউর রহমান সেলিম, লাকসাম, কুমিল্লা: কুমিল্লার লাকসাম পৌর শহরের ৯ ওয়ার্ড সাতবাড়িয়া গ্রামে রাত পৌনে ১২টারা
দিকে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নীকান্ডে মহুর্তেই সব কিছু লন্ড-ভন্ড হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান ৫৫লাখ টাকার প্লাস্টিক মালামাল সহ অন্যান্য খাতে প্রায় কোটি টাকা। বিদুৎতের সটসার্কিট থেকে ও অগ্নীকান্ডের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

প্রত্যক্ষ দর্শিরা জানায়, রবিবার রাতে পৌনে ১২টার দিকে হঠাৎ করে প্লাস্টিক কারখানায় অফিস ও গুদামে আগুনের কালো ধোঁয়া দেখতে পেয়ে এলকার লোকজন কারখানার মালিক, পুলিশ, দমকল বাহিনী ও সেনা ক্যাম্পে খবর দিলে তারা ঘটনাস্থলে আসতে আসতে সব কিছু জ্বলে পুড়ে ছাঁই হয়ে যায়। তার পর স্থানীয় লোকজন সহ পুলিশ ও দমকলবাহিনী মিলে আধা ঘন্টা চেষ্টার পর প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ কারখানায় তখন কোন লোকজন ছিলো না। এবং কারখানাটি বন্ধ ছিলো।

প্লাস্টিক কারখানায় মালিক নুর আলম জানায় কি থেকে কি হয়ে গেলো জানিনা। আমার শেষ সম্ভল এ প্লাস্টিক কারখানা। এটা নিয়ে কোন রকমে জীবন যাপন করছি। আজ আগুনে পুড়ে সব কিছু শেষ। আমি এখন সর্বশান্ত হয়ে পড়েছি। এ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার সম্পদ ক্ষতিগস্থ হয়েছে।

স্থানীয় দমকল বাহিনীর একাদিক সুত্রে জানায়, এ প্লাস্টিক কারখানার অগ্নীকান্ডের খবর শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সাথে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালাই। দ্বীর্ঘ আধা ঘন্টা চেষ্টায় পর আগুও নিয়ন্ত্রেনে আসে। ততক্ষনে সব কিছুই শেষ। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৭০/৮৫ লাখ টাকা হতে পারে। বিদুৎ সটসার্কিট থেকে এ অগ্নীকান্ডের সুত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular