গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য, ও উপজেলার ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মুশফিকুর রহমান বলেন,গত বছর ‘জুলাই, আগস্টে ছাত্র-ছাত্রীরা এদেশে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বুলেটের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা গেয়েছেন জীবনেরই জয়গান। এই দেশ যে কোনোদিন বৈষম্য সহ্য করেনি, এদেশের মানুষ যে কোনোদিন ফ্যাসিবাদ মেনে নেয় না, সেটি তারা প্রমাণ করেছে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে। তারা চেয়েছে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। যেখানে কোনো শ্রেণি বৈষম্য থাকবে না। ছাত্র-ছাত্রীদের এই ‘জুলাই স্পিরিট’ ধারণ করে জাতিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। সোমবার (৪ আগস্ট ) গফরগাঁও উপজেলার পুখুরিয়া ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে জুলাই পুণজার্গরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলা উদ্দিন।
মুশফিকুর রহমান আরও বলেন,গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধবংস করার জন্য এমন কোন কাজ নেই ফ্যাসিস্ট সরকার করে নাই । ভারতীয় মদদ পোস্টে ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাসহ রাষ্টের সকল স্তম্ভকে ধবংস করে দিয়েছিলো।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,’নিজের জীবন গঠনের জন্য পড়ালেখায় মনোযোগী হতে হবে। পাশাপাশি খেয়াল রাখতে আমার দেশের গণতন্ত্র কেউ ছিনিয়ে নিতে না পারে,দেশকে কেউ ধবংস করতে না পারে। আগামীর বাংলাদেশ, আগামী দিনের নেতৃত্ব তোমাদের হাতে।
ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানটিতে জুলাই পুনর্জাগরণ উদযাপনের অংশ হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।



