ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশশেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

শেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

শেরপুর প্রতিনিধি: ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে শেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলাবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের সামনে দিবসটির কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো. আমিনুল ইসলাম ও সিভিল সার্জন জনাব ডা. মুহাম্মদ শাহীন।

সকালে শেরপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোগে এক বর্ণাঢ্য যুব র‍্যালি কানাশাখোলা বের হয়ে যুব ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে র‌্যালি শেষে জেলা যু ভবনের হলরুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ, সনদ বিতরণ এবং সফল যুব সংগঠকদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। এরপর সেখানে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular