ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন

জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০ আগস্ট, রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা।

গাজীপুরে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একইসঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ মানববন্ধনে অংশ নেন ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদ, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের বিরুদ্ধে সংঘটিত এ নৃশংস হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের জীবনহানি নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও তথ্যের সুষ্ঠু প্রচারের উপর সরাসরি আঘাত। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

বিভিন্ন সময় সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে দোষীদের শাস্তি না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। তাই এই ধরণের অপরাধের দ্রুত বিচার কার্যকর করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ও স্বদেশ প্রতিদিনের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি এইচ এম বাবুল, সাধারণ সম্পাদক ও দৈনিক জনবাণীর উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান, সহ সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রভাষক জাকারিয়া মিঞা, সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল এস টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), দপ্তর সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি মাহফুজার রহমান, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি লুৎফর রহমান বাবু প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular