ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসাংবাদিক হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

সাংবাদিক হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

মো: আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর সভাপতি সাদাকাত আলী খান বলেন আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য এক গুরুতর হুমকি। এ ধরনের ঘটনা বারবার ঘটলেও অপরাধীদের বিচার না হওয়ায় সাংবাদিকদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে। আমরা এখনো সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার পাইনি। বাংলাদেশে এই পর্যন্ত ৮৭ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন বলেন সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনগত সুরক্ষা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। মানববন্ধনে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ-সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার মো. ফারুক হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক একরামুল হক আবির, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম। দৈনিক উত্তরার চিফ রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের অর্থ সম্পাদক আব্দুস সালাম, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, নাগরিক টেলিভিশনের দিনাজপুর জেলা প্রতিনিধি মো. আবুল কাশেম, দৈনিক আজকের পত্রিকার দিনাজপুর প্রতিনিধি আনিসুল হক জুয়েল, দৈনিক কালের কন্ঠ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন। এসময় উপস্থিত ছিলেন . নূর ইসলাম সাংবাদিক ,মো. নূর ইসলাম, মো. ইসমাইল হোসেন, মোহাম্মদ আলী,মো. ইউসুফ আলী, মো. নূর ইসলাম নয়ন ,মো: মিজানুর রহমান মিজান, এস এ স্বপন, মো: মনসুর রহমান। সঞ্চালনা করেন দৈনিক মানবজমিন পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মো. এটিএম কামরুজ্জামান। মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular