ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিসাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশের  সংবিধানের অন্যতম প্রণেতা, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা মোশাররফ হোসেন আর নেই!

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

বীর চট্রলার কৃতিসন্তান বর্ষীয়ান জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জন্ম ১৯৪৩ সালের ১২ জানুয়ারি। চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে এমপি নির্বাচিত হন। ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে তিনি একজন।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই প্রবীণ সদস্য বিভিন্ন সময়ে সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুব রহমান রুহেল।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular