ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুরে গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৫ গরু চুরি

সৈয়দপুরে গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৫ গরু চুরি

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম বালাপাড়া থেকে ৫ টি গরু চুরি হয়েছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে ওই পাড়ার মুদি দোকানী আতা শাহ ভোলার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে।
রাতের কোন এক সময় চোরেরা গোয়াল ঘরের দরজার তালা লাগানোর কড়া কেটে ৫ টি গরু নিয়ে গেছে। হালকা বৃষ্টি থাকায় বাড়ির লোকজন টের পায়নি। সকালে উঠে দেখে দরজা খোলা এবং গরুগুলো নাই।

বাড়ির বাইরে রাস্তায় পিক-আপের চাকার দাগ। তাই ধারণা করা হচ্ছে গরু চুরি করে পিক-আপে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গরুগুলোর দাম প্রায় ৫ লক্ষাধিক টাকা দাবি। গত এক মাসে ওই এলাকার মোট ১০ টি গরু চুরি হয়েছে বলে তথ্য মিলেছে।
এলাকার ইউপি সদস্য মো. মহির উদ্দিন মুঠোফোনে চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরির ঘটনা বেড়েছে। কোরবানি ঈদ যত এগিয়ে আসছে চোরেরা তত বেশি তৎপর হয়ে উঠেছে। কষ্ট করে গরু পালনকারীর এতে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, গরু চুরির কোন তথ্য জানি না। এ সংক্রান্ত কোন অভিযোগও পায়নি। তবে খোঁজ নিয়ে দেখছি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular