ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুর ও ডোমারে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

সৈয়দপুর ও ডোমারে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি : “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি” এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ও ডোমারে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। গতকাল রবিবার (২৫ মে) বেলা সাড়ে ১১ টায় ফিতে কেটে ও বেলুন উড়িয়ে সৈয়দপুর ও ডোমার উপজেলা ভূমি অফিস চত্বরে ওই মেলার উদ্বোধন করা হয়।

সৈয়দপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রনালয়ের ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. নুর-ই- আলম সিদ্দিকী।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ সভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জেলা বিএনপির অন্যতম নেতা অধ্যাপক শওকত হায়াত শাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর আমির (ভারপ্রাপ্ত) মাওলানা ওয়াজেদ আলী প্রমুখ। পরে মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা ভূমি অফিস চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সড়ক প্রদক্ষিণ করে।

নীলফামারীর ডোমারে ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়ানো ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু রাহাত সোহেল রানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, ডোমার পৌর বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুন্নবী, বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন এবং ছাত্র প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলন ও মোহাম্মদ শরীফ হোসেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular