নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি বাসস্ট্যান্ড এলাকা এবং পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ হতে পারে। তাদের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে।
মরদেহ দুটির পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোর্শেদ। তিনি জানান, মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। মরদেহের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।



