ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকসোমবার তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

সোমবার তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এক প্রতিনিধিদল নিয়ে সোমবার রাজধানী তেহরান সফর করবেন।

রবিবার (২৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-র বরাতে জানানো হয়, আসিম মুনিরের এই সফরের মূল লক্ষ্য দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়া।’ সফরকালে মুনির ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন বলে জানান ইসমাইল বাকায়ি।

উল্লেখযোগ্য যে, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ পরিস্থিতির শুরু থেকেই মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পাকিস্তান এবং তারা উভয় দেশের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছে।

গত ১৭ জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করেছিল। তবে নিরাপত্তা গ্যারান্টি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম কৌশলগত পথ ‘হরমুজ প্রণালী’ দিয়ে অবাধ জাহাজ চলাচলের মতো বিষয়গুলোতে দ্বিমত তৈরি হওয়ায় সেই আলোচনা থমকে যায়।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular