ক্রীড়া ডেস্ক: ফিলাডেলফিয়ায় প্যারাগুয়ে ও ফ্রান্সের ম্যাচ চলাকালে তাপমাত্রা বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো নির্ধারিত নিরাপদ খেলার সীমা অতিক্রম করতে পারে, ফলে ম্যাচ বিঘ্নিত হতে পারে।
জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের ফলে সৃষ্ট বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব এবার বিশ্বকাপের মাঠেও স্পষ্ট হয়ে উঠেছে। জলবায়ু বিজ্ঞানীদের সংগঠন ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ) জানিয়েছে, চরম তাপ ও আর্দ্রতার কারণে বিশ্বকাপের অন্তত একটি ম্যাচ সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) জানিয়েছে, ‘হিট ডোম’-এর কারণে ভূপৃষ্ঠের কাছাকাছি গরম বাতাস আটকে রয়েছে। ফলে মধ্য-পশ্চিম ও পূর্ব উপকূলের কয়েকটি অঞ্চলে অনুভূত তাপমাত্রা (হিট ইনডেক্স) ১০৫ থেকে ১১৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। এতে বিদ্যুৎ গ্রিডের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।
ফিফপ্রোও বলেছে, বৈশ্বিক উষ্ণায়নের বাস্তবতায় ভবিষ্যতে টুর্নামেন্ট ও লিগের সময়সূচি নির্ধারণে গরম আবহাওয়াকে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে দেখতে হবে। তবে চরম গরমের কারণে স্বয়ংক্রিয়ভাবে ম্যাচ স্থগিত বা পিছিয়ে দেওয়ার মতো কোনো বাধ্যতামূলক নিয়ম এখনো ফিফার নেই।




