নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ইসমাইল মিয়া (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখলা চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল মিয়া (৬৮) উপজেলার দক্ষিণ মাধখলা এলাকার মৃত ফজর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখলা চৌরাস্তা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ইসমাইল মিয়া (৬৮)। এই সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।



