ক্রীড়া ডেস্ক: মাঠের লড়াইয়ে নামার আগে আফ্রিকার কেপ ভার্দে দলটিকে সমীহ করার আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। একই সঙ্গে বিশ্বকাপে নিজেদের প্রথম আসরেই...
ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত উত্তেজনায় ঠাসা শেষ বত্রিশের ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল।
ক্রিস্টিয়ানো রোনালদোর জয় হলো আর লুকা মদরিচের হলো...
ক্রীড়া ডেস্ক: ফিলাডেলফিয়ায় প্যারাগুয়ে ও ফ্রান্সের ম্যাচ চলাকালে তাপমাত্রা বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো নির্ধারিত নিরাপদ খেলার সীমা অতিক্রম করতে পারে, ফলে ম্যাচ বিঘ্নিত হতে...
নীলফামারী প্রতিনিধি।।নীলফামারী জেলা শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বড় মাঠ। প্রতিদিন শত শত মানুষ এখানে হাঁটতে আসেন। মাঠকে ঘিরে রয়েছে ওয়াকওয়ে, একটি ফুটবল মাঠ ও...
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বড়দের প্রতি শ্রদ্ধা ও ভক্তিবোধ, অতিথিপরায়ণতা, ঐক্যবদ্ধ জীবনযাপন এবং নিজস্ব সংস্কৃতির মাধ্যমে সাঁওতাল জনগোষ্ঠীর ঐক্য অটুট রাখার প্রত্যয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পুখুরী গ্রামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাঁওতাল সমাজের উন্নয়ন, শিক্ষা, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় কাথলিক ধর্মপল্লী, ফুলবাড়ীর পাল-পূরোহিত ফাদার মাইকেল ডি' ক্রুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাউনিয়া, রংপুরের সাব-রেজিস্ট্রার বার্নার্ড মার্ডী। বিশেষ অতিথি ছিলেন লেখক ও চিন্তাবিদ আলফ্রেড হেমব্রম, সহকারী প্রধান শিক্ষক টমাস মুরমু, অ্যাডভোকেট রিচার্ড মুরমু, অ্যাডভোকেট লরেন্স মুরমু এবং অ্যাডভোকেট সঞ্জিত কিস্কু।
বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে সাঁওতালদের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরতে এবং সমাজে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা শেষে সাঁওতালদের নিজস্ব ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, শিক্ষার্থী, তরুণ-তরুণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।