ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআলোকিত মুখবাড়তি লড়াই, বাড়তি উদ্যম এবং হার না মানা মানসিকতা

বাড়তি লড়াই, বাড়তি উদ্যম এবং হার না মানা মানসিকতা

কেপ ভার্দের বিপক্ষে দলটির ছন্দহীন ফুটবল সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি স্বীকার করেছেন কোচ লিওনেল স্কালোনিও। ম্যাচ শেষে তিনি একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন আর্জেন্টিনার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মিসরের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে তিনটি পরিবর্তন আসতে পারে। সম্ভাব্য পরিবর্তন অনুযায়ী, লেফট ব্যাকে ফাকুন্দো মেদিনার জায়গায় ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। মিডফিল্ডে তিয়াগো আলমাদার পরিবর্তে সুযোগ পেতে পারেন লেয়ান্দ্রো পারেদেস এবং আক্রমণভাগে লাওতারো মার্তিনেসের বদলে দেখা যেতে পারে জুলিয়ান আলভারেসকে।

একাদশ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘আমার একাদশ ঠিক করা আছে। যদিও সেটা এখনো খেলোয়াড়দের জানাইনি। তবে মোটামুটি তারা বুঝতে পারছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।’

দলের মানসিকতার প্রশংসা করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘এই ছেলেরা সবসময় বাড়তি লড়াই, বাড়তি উদ্যম এবং হার না মানা মানসিকতা নিয়ে মাঠে নামে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular