ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনীলফামারীর শাহী মর্ডান ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারীর শাহী মর্ডান ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ঐতিহ্যবাহী শাহী মর্ডান ক্লাবের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা, ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শাহী মর্ডান ক্লাব সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির আয়োজনে মঙ্গলবার(১৫ এপ্রিল) দুপুরে শাহীপাড়াস্থ ক্লাব প্রাঙ্গণ থেকে বনার্ঢ্য শোভাযাত্রাটি ব্যানার ফেস্টুন নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গ্রাম বাংলার বিভিন্ন খেলাধুলা ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular