গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁওয়েবিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. মোফাখখারুল ইসলাম রানার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম গফরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগেএই উঠান বৈঠকের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা।আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা মাঠপর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে জান্নাতুল ফেরদৌসসহ কয়েকজন নারী প্রধান অতিথির কাছে এমপি নির্বাচিত হলে নারী শিক্ষার ক্ষেত্রে ভূমিকার কথা জানতে চান। প্রধান অতিথির বক্তব্যে গফরগাঁও আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ডা.মোফাখখারুল ইসলাম রানা বলেন,নারী শিক্ষা ও ক্ষমতায়নের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে নারী বান্ধব বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। বিএনপি সরকার গঠন করলে এসব বাস্তবায়ন হবে।
উঠান বৈঠকে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী শেখ মো.ইসহাকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ শেখ, আবুল কালাম, হাজ্বী আব্দুস সাত্তার,আজহারুল হক, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আঃ আজিজ সাদেক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অসংখ্য নারী-পূরুষসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।



