গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁওয়ে‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।বুধবার ‘প্রাণিসম্পদ ও ডেইড়ি উন্নয়ন প্রকল্প’ এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাফাত জামান পনির, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ দেলোয়ার হোসেন সামী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন,উদ্যোক্তা লাকি আক্তার প্রমুখ।
প্রদর্শনীতে ৩৮টি স্টল স্থান পায়। প্রদর্শনী স্টলে বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া, কবুতর, খরগোশ, কুকুর, বিড়াল, হাঁস-মুরগীসহ গৃহপালিত নানা ধরনের প্রাণী, পশুখাদ্য, প্রাণিসম্পদ প্রযুক্তি ও নারী উদ্যোক্তা পণ্যের দেখা মেলে।



