গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে সরকারি নির্দেশ মোতাবেক জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির স্বরণে শনিবার শোক দিবস পালিত হয়েছে।
এছাড়াও শুক্রবার রাতে গফরগাঁও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক ফান্ডেশনের পরিচালক ও ইয়ুথ ফোরাম বাংলাদেশের সদস্য নাদিমুল হকের নেতৃত্বে গফরগাঁও কেন্দ্রীয় স্মৃতিসৌধ হতে প্রজ্জ্বলিত মশাল হাতে নিয়ে মিশিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন, শহীদ জিয়া সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস ফরাইজী,ছাত্রনেতা মেহেদী হাসান শাওন, এইচ. এম ইয়াসিনুল আরাফাত (নিষাদ), সাদেক হাসান মনি, রেজাউল,খাইরুল, রুমি প্রমূখ।



